বিধানসভায় মুকুলকে শেষ শ্রদ্ধা
February 23, 20262:52 pm

হাসপাতাল থেকে সোজা বিধানসভায় নিয়ে যাওয়া হয় মুকুল রায়ের দেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। রয়েছেন ছেলে শুভ্রাংশু রায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সুজিত বোস থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরাও। এরপর মুকুলের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে। হালিশহরের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।