বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিতর্কিত স্মিতা পাণ্ডেকে গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব দিল কমিশন
March 18, 20264:39 pm

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিতর্কিত আইএএস অফিসার স্মিতা পাণ্ডেকে জেলাশাসক ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামের গণনা নিয়ে তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরানোয় রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
একইসঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদসহ মোট ১৩টি জেলার জেলাশাসককে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। ১৯ মার্চ বিকেলের মধ্যে নতুন দায়িত্বপ্রাপ্তদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন।