বিধানসভা নির্বাচনে ১০ আসনে প্রার্থী ঘোষণা দীপঙ্করের সিপিআই(এমএল) লিবারেশনের

বিধানসভা নির্বাচনে ১০ আসনে প্রার্থী ঘোষণা দীপঙ্করের সিপিআই(এমএল) লিবারেশনের

আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নামছে সিপিআই(এমএল) লিবারেশন। সোমবার রাজ্য কমিটির পক্ষ থেকে ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আগেই এই জোটের ইঙ্গিত দিয়েছিলেন। বামফ্রন্টের ১৯২টি আসন ঘোষণার পর এই পদক্ষেপে বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে কোমর বেঁধে নামছে লিবারেশন।

ঘোষিত তালিকা অনুযায়ী, কৃষ্ণনগর দক্ষিণে লাবণী জঙ্গী, নৈহাটিতে দেবজ্যোতি মজুমদার এবং রাসবিহারীতে মানস ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ফাঁসিদেওয়া থেকে সুমন্তী এক্কা, ভরতপুরে জিন্নাতুন নাহার, বহরমপুরে আবুল কাশেম শেখ এবং পূর্বস্থলী দক্ষিণে জিয়াদুল শেখকে প্রার্থী করা হয়েছে। ধনেখালি, বিষ্ণুপুর ও বজবজেও শক্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি।

এক প্রেস বিবৃতিতে রাজ্য কমিটি জানিয়েছে, বিজেপি-আরএসএসের আগ্রাসন এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত। বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিআই(এম) নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই জোটের মাধ্যমে রাজ্যে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বামপন্থাকে আরও শক্তিশালী করাই দলটির প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *