বিধানসভা নির্বাচন: রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন থাকছে ৫০০ কো ম্পা নি

আসন্ন বিধানসভা নির্বাচন নির্বিঘ্ন করতে রাজ্যে ব্যাপক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে মোট ৫০০-রও বেশি কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে ২৪০ কো ম্পা নি ইতিমধ্যে রাজ্যে পৌঁছেছে এবং বাকি বাহিনী আগামী ১০ মার্চের মধ্যে চলে আসবে বলে সূত্রের খবর।
এই বিশাল বাহিনী কেবল ভোটের দিন নয়, বরং নির্বাচনের আগে এবং পরবর্তী সময়েও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকবে। মোতায়েন করা বাহিনীর তালিকায় রয়েছে CRPF, BSF, ITBP, CISF এবং SSB-এর মতো বিভিন্ন ইউনিট। উত্তরবঙ্গের আটটি জেলাসহ স্পর্শকাতর এলাকাগুলোতে প্রথম ধাপের বাহিনী মোতায়েনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এই সদস্যরা নির্বাচন চলাকালীন রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবেন।
শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০ মার্চের পর দ্বিতীয় দফার বাহিনী এলে প্রয়োজন অনুযায়ী তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে। বাহিনীর মধ্যে সর্বাধিক ২৩০ কো ম্পা নি থাকছে CRPF এবং ১৬০ কো ম্পা নি BSF। প্রশাসনের দাবি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।