বিধানসভা নির্বাচন ২০২৬: ভোটের দিন সবেতন ছুটির ঘোষণা নির্বাচন কমিশনের

বিধানসভা নির্বাচন ২০২৬: ভোটের দিন সবেতন ছুটির ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে ভোটারদের জন্য সবেতন ছুটির ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করতে কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কর্মজীবীরা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি সমস্ত কো ম্পা নি, শিল্পসংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীরা ভোটের দিন এই ছুটির আওতায় থাকবেন। এমনকি যারা কর্মস্থল থেকে দূরে অন্য কেন্দ্রের ভোটার, তারাও এই বিশেষ অবকাশের সুবিধা পাবেন। এছাড়া দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক শ্রমিকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে এবং ওই দিনের জন্য কোনো বেতন কাটা যাবে না।

আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ, রাঢ় বঙ্গ ও জঙ্গলমহলসহ রাজ্যের অধিকাংশ জেলায় প্রথম দফার ভোট হবে এবং অবশিষ্ট এলাকায় ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। আগামী ৪ মে ভোটের ফলাফল প্রকাশিত হবে এবং ৬ মে-র মধ্যে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *