বিপদে বাদশা! বিতর্কিত গানের জেরে শেষমেশ চরম পদক্ষেপ নিলেন গায়ক

বিপদে বাদশা! বিতর্কিত গানের জেরে শেষমেশ চরম পদক্ষেপ নিলেন গায়ক

জনপ্রিয় র‍্যাপার বাদশার নতুন গান ‘টাটিরি’ মুক্তি পাওয়ার পরেই শুরু হয়েছিল তুমুল শোরগোল। গানে নারী ও নাবালকদের নিয়ে অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। বিতর্কের আঁচ এতটাই তীব্র হয় যে শেষমেশ নতিস্বীকার করতে বাধ্য হলেন গায়ক। নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠায় প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাদশা। শুধু তাই নয়, বিতর্ক এড়াতে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটি পাকাপাকিভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাদশার এই আকস্মিক পদক্ষেপে বর্তমানে সরগরম বিনোদন দুনিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *