বিবাহিত ব্যক্তির লিভ-ইন কি বৈধ? এলাহাবাদ হাইকোর্টের দুই বেঞ্চের পরস্পরবিরোধী পর্যবেক্ষণে বিতর্ক

বিবাহিত ব্যক্তির লিভ-ইন কি বৈধ? এলাহাবাদ হাইকোর্টের দুই বেঞ্চের পরস্পরবিরোধী পর্যবেক্ষণে বিতর্ক

এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক দুটি পৃথক রায়ে বিবাহিত ব্যক্তির লিভ-ইন সম্পর্কের বৈধতা নিয়ে আইনি মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ২৫ মার্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ জানায়, কোনো বিবাহিত পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে অন্য কোনো প্রাপ্তবয়স্ক মহিলার সাথে বসবাস করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। বিচারপতি জে জে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনার মতে, নাগরিকের ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে সামাজিক নৈতিকতা আদালতের আইনি দায়িত্বকে ছাপিয়ে যেতে পারে না।

বিপরীত দিকে, মাত্র পাঁচ দিন আগে ২০ মার্চ একটি সিঙ্গল বেঞ্চ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। বিচারপতি বিবেক কুমার সিং পর্যবেক্ষণ করেন যে, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ানো আইনত স্বীকৃত নয়। আদালত স্পষ্ট জানায়, ব্যক্তিগত স্বাধীনতা কখনোই সীমাহীন হতে পারে না এবং এটি অন্যের আইনি অধিকারকে কোনোভাবেই লঙ্ঘন করতে পারে না।

এই পরস্পরবিরোধী অবস্থানের ফলে লিভ-ইন দম্পতিদের আইনি সুরক্ষা পাওয়ার বিষয়টি বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে। একদিকে ব্যক্তিগত পছন্দ ও সম্মতির অধিকার, অন্যদিকে বৈবাহিক সম্পর্কের আইনি পবিত্রতা—এই দুইয়ের টানাপড়েনে আদালতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও গত ডিসেম্বরে আদালত অনুরুপ এক রায়ে ডিভোর্স ছাড়া লিভ-ইন সম্পর্কের আবেদন খারিজ করে দিয়েছিল, যা বর্তমান আইনি জটিলতাকে আরও ঘনীভূত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *