বিবেচনাধীন ভোটারদের ভাগ্য নির্ধারণে সুপ্রিম কোর্টের বড় আপডেট; ৭ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

বিবেচনাধীন ভোটারদের ভাগ্য নির্ধারণে সুপ্রিম কোর্টের বড় আপডেট; ৭ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর (SIR) মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৭ এপ্রিলের মধ্যে রাজ্যের সমস্ত বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হবে। আদালতের স্পষ্ট বার্তা, যথাযথভাবে নথির সত্যতা যাচাই না করে কোনো নতুন নথি গ্রহণ করা যাবে না। যোগ্য কোনো ভোটারের অধিকার যেন কোনোভাবেই খর্ব না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন আদালত জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে। বাদ পড়া ভোটারদের আবেদনের শুনানির জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করেছে, যা বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তাঁরাই আসন্ন নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন।

ফর্ম ৬ জমা দেওয়া এবং তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে রাজ্য ও কমিশনের আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা হলেও আদালত নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী আশ্বস্ত করেছেন যে, কোনো বৈধ ভোটারের অধিকার চিরতরে বন্ধ হবে না। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ এপ্রিল বিকেল ৪টেয় নির্ধারিত করা হয়েছে। ওই দিন রাত ১২টার মধ্যে সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *