বিমানে সিট বুকিংয়ে বিপুল ছাড়ের ধামাকা ঘোষণা

বিমানে সিট বুকিংয়ে বিপুল ছাড়ের ধামাকা ঘোষণা

এপ্রিল থেকেই কি বদলে যাচ্ছে বিমানের টিকিটের নিয়ম? আকাশপথে যাত্রীদের পকেটের চাপ কমাতে বড়সড় পদক্ষেপ নিল দেশের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে যাত্রীরা বিমানের অন্তত ৬০ শতাংশ আসন সম্পূর্ণ বিনামূল্যে বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর আগে মাত্র ২০ শতাংশ আসন বিনামূল্যে মিলত, বাকিগুলোর জন্য গুনতে হতো ২০০ থেকে ২,১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত মাশুল।

ডিজিসিএ-র এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের মুখে হাসি ফুটলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের মতো সংস্থাগুলোর। তাদের দাবি, এত বিপুল সংখ্যক আসন ফ্রি করে দিলে আয়ের ওপর বড় প্রভাব পড়বে, যার ফলে শেষমেশ বাড়তে পারে টিকিটের মূল দাম। তবে সরকারি নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, একই পিএনআর-ভুক্ত যাত্রীদের আসন যেন কাছাকাছি রাখা হয় এবং সিট বরাদ্দের প্রক্রিয়া যেন সম্পূর্ণ স্বচ্ছ থাকে। মাঝ আকাশে সস্তায় আয়েশ করে ওড়ার এই নতুন নিয়ম কার্যকর করতে এখন প্রস্তুতি নিচ্ছে বিমানবন্দরগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *