বিমান টিকিট বাতিলের নতুন নির্দেশিকা ডিজিসিএর: অতিরিক্ত চার্জ ছাড়াই মিলবে রিফান্ড

বিমান টিকিট বাতিলের নতুন নির্দেশিকা ডিজিসিএর: অতিরিক্ত চার্জ ছাড়াই মিলবে রিফান্ড

ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) যাত্রীদের স্বার্থে টিকিট বাতিল ও পরিবর্তনের নিয়মে বড়সড় বদল এনেছে। নতুন ‘লুক ইন’ নীতি অনুযায়ী, টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই যাত্রীরা ফ্লাইট পরিবর্তন বা বাতিল করতে পারবেন। তবে এই সুবিধা পেতে দেশীয় ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার অন্তত ৭ দিন এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১৫ দিন আগে টিকিট কাটতে হবে।

নতুন নির্দেশিকায় নামের বানান সংশোধনের ক্ষেত্রেও স্বস্তি দেওয়া হয়েছে। বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে তথ্য জানালে কোনো চার্জ ছাড়াই এই পরিবর্তন করা সম্ভব। এছাড়া, টিকিট যদি ট্রাভেল এজেন্টের মাধ্যমেও কাটা হয়, তবুও রিফান্ডের দায়ভার সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওপরই বর্তাবে। সংস্থাগুলিকে সর্বোচ্চ ১৪ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

যাত্রী বা পরিবারের সদস্যদের আকস্মিক অসুস্থতার ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। গত ডিসেম্বরে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে জমা পড়া হাজারো অভিযোগের প্রেক্ষিতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। নতুন এই সংশোধিত নীতিমালা ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে, যার মূল লক্ষ্য হলো দ্রুত বর্ধনশীল বিমান পরিবহন বাজারে যাত্রীদের আর্থিক সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *