বিয়ের দেড় মাসেই পরিবারে নতুন সদস্য? বিজয়-রশ্মিকার সোশ্যাল মিডিয়া পোস্টে তুঙ্গে জল্পনা

বিয়ের দেড় মাসেই পরিবারে নতুন সদস্য? বিজয়-রশ্মিকার সোশ্যাল মিডিয়া পোস্টে তুঙ্গে জল্পনা

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। সম্প্রতি বৈবাহিক জীবনের দেড় মাস পূর্ণ হতেই ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন এই জুটি। একটি ব্যঙ্গচিত্রের ভিডিও পোস্ট করে ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আমরা এখন তিনজন’। তারকার এই বার্তার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে তীব্র গুঞ্জন।

অফিসিয়ালি ঘোষণা না করলেও ভক্তদের একাংশ মনে করছেন, বিজয় ও রশ্মিকা হয়তো বাবা-মা হতে চলেছেন। পোস্টের নিচেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে, তবে সেই সঙ্গে ধেয়ে এসেছে নেটিজেনদের একাংশের কটাক্ষও। কেউ কেউ আলিয়া ভাটের উদাহরণের টেনে রশ্মিকার বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও দম্পতি এই বিষয়ে এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি।

তবে জল্পনার মাঝেও উঠে আসছে ভিন্ন এক তথ্য। রশ্মিকা তাঁর পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামক একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন। যা দেখে নেটিজেনদের অন্য একটি অংশ মনে করছেন, এটি হয়তো কোনও পেশাদার কাজ বা নতুন প্রজেক্টের প্রচারের অভিনব কৌশল হতে পারে। আদৌ তাঁরা সন্তান আগমনের সুখবর দিচ্ছেন, নাকি পর্দার কোনও নতুন কাজের ইঙ্গিত, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *