বিয়ের পিঁড়িতে র‍্যাপার বাদশা, পাত্রী পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি

বিয়ের পিঁড়িতে র‍্যাপার বাদশা, পাত্রী পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি

ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় র‍্যাপার বাদশা। জ্যাসমিন মেসিহর সঙ্গে বিচ্ছেদের পর গত ২৪ মার্চ ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী ও মডেল ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর এই পরিণয় নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।

পাঞ্জাবি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ইশা রিখি ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে ‘হ্যাপি গো লাকি’ ও ‘নবাবজাদে’-র মতো সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। ২০২১ সাল থেকেই বাদশার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছিল।

উল্লেখ্য, ২০১২ সালে জ্যাসমিন মেসিহর সঙ্গে প্রথমবার বিয়ে করেছিলেন বাদশা, তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বিচ্ছেদের পর জ্যাসমিন বর্তমানে লন্ডনে বসবাস করছেন। এবার ইশার সঙ্গে দাম্পত্যের নতুন অধ্যায় শুরু করায় ভক্তমহল থেকে শুরু করে বিনোদন দুনিয়ায় বইছে শুভেচ্ছার জোয়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *