বিয়ের স্বপ্ন দেখিয়ে প্রেম, অন্তঃসত্ত্বা হতেই উধাও! শেষমেশ শিলিগুড়িতে ধরা পড়ল যুবক

বিয়ের স্বপ্ন দেখিয়ে প্রেম, অন্তঃসত্ত্বা হতেই উধাও! শেষমেশ শিলিগুড়িতে ধরা পড়ল যুবক

শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং এক তরুণীকে অন্তঃসত্ত্বা করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো কুন্দন প্রসাদ নামে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগকারী তরুণীর সঙ্গে দাগাপুরের বাসিন্দা কুন্দনের পরিচয় হয়। প্রথম বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণীর সঙ্গে সুকৌশলে ঘনিষ্ঠতা তৈরি করে অভিযুক্ত যুবক।

অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে কুন্দন। সম্প্রতি তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এরপরই অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে গা-ঢাকা দেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে পুলিশ অভিযুক্ত কুন্দন প্রসাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে পুলিশ ঘটনার গুরুত্ব বিচার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তরুণীর বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *