বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ, চিকিৎসক ও ইঞ্জিনিয়ার যুগলের নজিরবিহীন সিদ্ধান্ত

বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ, চিকিৎসক ও ইঞ্জিনিয়ার যুগলের নজিরবিহীন সিদ্ধান্ত

মহারাষ্ট্রের পুণেতে এক চাঞ্চল্যকর ঘটনায় দুই বছরের প্রেমের পর পরিণয় সম্পন্ন হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটলেন এক নবদম্পতি। পাত্র পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং পাত্রী একজন চিকিৎসক। ধুমধাম করে বিয়ের রেশ কাটতে না কাটতেই পেশাগত দূরত্বের কারণে একসঙ্গে সংসার করা আসাম্ভব বলে মনে করেন তারা। ফলস্বরূপ, বিয়ের একদিন পরই আদালতের দ্বারস্থ হন এই যুগল।

মূলত চাকরির প্রয়োজনে পাত্রকে দীর্ঘ সময় জাহাজে কাটাতে হয়, যা বিয়ের পর মেনে নিতে পারেননি পাত্রী। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই সংঘাতের জেরেই তারা পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আদালতও নজিরবিহীন দ্রুততায় তাদের আবেদনে সিলমোহর দেয়। সংশ্লিষ্ট আইনজীবী রানি সোনওয়ানে জানান, ভারতে সাধারণত বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হলেও এক্ষেত্রে যুগলের দৃঢ় সংকল্প ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই ঘটনাটি জানাজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধনে জড়ানোর আগে পেশাগত ও ব্যক্তিগত সামঞ্জস্য নিয়ে পর্যাপ্ত আলোচনার অভাবকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন অনেকে। বিশেষজ্ঞ ও আইনজীবীদের মতে, আবেগের বশবর্তী হয়ে বিয়ের পিঁড়িতে বসার আগে বাস্তববাদী হওয়া প্রয়োজন, যাতে এমন অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানো যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *