বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে সূর্যকুমার যাদব? উত্তাল ক্রিকেটমহল

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে সূর্যকুমার যাদব? উত্তাল ক্রিকেটমহল

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব? আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের আগে এই জল্পনায় তোলপাড় শুরু হয়েছে। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ঘনিষ্ঠ মহলের দাবি, সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা টুর্নামেন্টই হতে পারে তাঁর কেরিয়ারের শেষ অধ্যায়। যদিও বিসিসিআই বা সূর্যকুমারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পরিসংখ্যান বলছে, ১১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডে বা টেস্টে সেভাবে ধারাবাহিক হতে পারেননি স্কাই। বর্তমান বিশ্বকাপে ৮ ম্যাচে ২৪২ রান করা সূর্যের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। বোর্ড সূত্র ইঙ্গিত দিচ্ছে, শুধুমাত্র অধিনায়কত্বের খাতিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বয়স্ক ক্রিকেটারদের ধরে রাখতে অনীহা দেখাতে পারে ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে তরুণদের সুযোগ দিতেই সরে দাঁড়ানোর ভাবনা থাকতে পারে তাঁর।

তবে অবসরের গুঞ্জনের মাঝে ভিন্ন সুরও শোনা যাচ্ছে। গত অক্টোবরে ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সূর্যকুমার। ফিটনেস বজায় রেখে ৩৭-৩৮ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন তিনি। আপাতত যাবতীয় জল্পনা সরিয়ে ভারত অধিনায়কের পাখির চোখ ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট অর্জন করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *