বিশ্বকাপ জয়ের উপহার: পিএসএল পুরস্কার মূল্যের তিন গুণ দামি ফেরারি কিনলেন হার্দিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাফল্য উদযাপন করতে নিজেকে একটি বিলাসবহুল সুপারকার উপহার দিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ইতালীয় নির্মাতা সংস্থা ফেরারির অত্যাধুনিক ‘১২ সিলিন্ড্রি’ মডেলটি এখন তাঁর গ্যারেজের নতুন আকর্ষণ। ১২ কোটি টাকা মূল্যের এই গাড়িটির দাম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্যের চেয়ে প্রায় তিন গুণ বেশি। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে হার্দিককে তাঁর সঙ্গী মাহিকার সঙ্গে এই নতুন স্পোর্টস কারটি চালাতে দেখা গিয়েছে।
গতির রাজা হিসেবে পরিচিত এই ফেরারিতে রয়েছে শক্তিশালী ভি-১২ ইঞ্জিন, যা ৮০০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। ঘণ্টায় ৩৪০ কিলোমিটার সর্বোচ্চ গতির এই গাড়িটি হার্দিকের বিলাসবহুল সংগ্রহের মুকুটে নতুন পালক যোগ করল। এর আগে তিনি প্রাক্তন স্ত্রী ও সন্তানকেও বহুমূল্য গাড়ি উপহার দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে চর্চায় থাকলেও মাঠের পারফরম্যান্সে হার্দিক ছিলেন অবিচল। বিশ্বকাপে ২১৭ রান ও ৯টি উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
বিশ্বজয়ের রেশ কাটিয়ে হার্দিক এখন আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল-এর প্রস্তুতিতে ব্যস্ত। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামার আগে তাঁর এই রাজকীয় জীবনযাপন নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। রোলস-রয়েস এবং ল্যাম্বোরগিনির মতো দামি গাড়ির মালিক হার্দিক আবারও প্রমাণ করলেন যে, ক্রিকেট মাঠের পাশাপাশি গতির সড়কেও তিনি সমান সাবলীল। বর্তমানে তাঁর এই নতুন ফেরারি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে।
Hardik Pandya has bought a new Ferrari 12Cilindri, which costs around ₹12 crore In which he is driving around with his girlfriend today. 🫡🔥 pic.twitter.com/nlRW4J5NqZ
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 14, 2026