বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আইপিএল ২০২৬-এর দামামা, আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আইপিএল ২০২৬-এর দামামা, আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর। বিশ্বের জনপ্রিয়তম এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ২৮ মার্চ থেকে মাঠে গড়াতে চলেছে আইপিএল ২০২৬। বিসিসিআই আপাতত শুধুমাত্র উদ্বোধনী তারিখ প্রকাশ করলেও, দ্রুতই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সূত্রের খবর, এবারের উদ্বোধনী ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড এম চিন্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে গত আসরের দুই ফাইনালিস্ট আরসিবি ও পাঞ্জাব কিংস। বেঙ্গালুরু গতবার পাঞ্জাবকে হারিয়েই শিরোপা জিতেছিল। বোর্ড সম্ভবত দুই দফায় সূচি প্রকাশ করবে এবং উদ্বোধনী ম্যাচ ঘিরে চিন্নস্বামী স্টেডিয়ামে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। গত বছর আহমেদাবাদে ফাইনাল হলেও এবার চিন্নস্বামী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। উল্লেখ্য, এবার আরসিবির পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুতে এবং দুটি ম্যাচ রায়পুরে অনুষ্ঠিত হতে পারে। সূচি ঘোষণার সাথে সাথেই স্পষ্ট হবে কোন কোন দল প্রথম দিনে মাঠে নামছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *