বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে কুলদীপ যাদব

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে কুলদীপ যাদব

বিশ্বকাপ জয়ের পর জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা স্পিনার কুলদীপ যাদব। আগামী শনিবার উত্তরাখণ্ডের মুসৌরিতে দীর্ঘদিনের বান্ধবী বংশিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। গত বছরের জুন মাসেই তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, তবে বিশ্বকাপের প্রস্তুতির কারণে বিয়ের পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিয়েছিলেন এই ক্রিকেটার।

সূত্রের খবর, মুসৌরির এক বিলাসবহুল রিসর্টে ১৩ মার্চ থেকে শুরু হবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। ১৪ মার্চ ঘরোয়া আয়োজনে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। কুলদীপের বাবা ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন। তবে মূল অনুষ্ঠানটি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

বিয়ের পর আগামী ১৭ মার্চ লখনউয়ে একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে ক্রিকেট বিশ্বের তারকা, বিসিসিআই কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। পেশায় এলআইসি কর্মী বংশিকা কুলদীপের ছোটবেলার বন্ধু। কড়া গোপনীয়তা বজায় রেখে অবশেষে মেগা টুর্নামেন্ট শেষ করেই দাম্পত্য জীবন শুরু করছেন বিশ্বকাপজয়ী এই স্পিনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *