বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ায় ক্ষুব্ধ কীর্তি আজাদ, ভারতীয় দলকে তীব্র সমালোচনা

বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ায় ক্ষুব্ধ কীর্তি আজাদ, ভারতীয় দলকে তীব্র সমালোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে আহমেদাবাদের একটি মন্দিরে অধিনায়ক সূর্যকুমার যাদব, কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআই সচিব জয় শাহের পুজো দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে তিনি একে একটি নির্দিষ্ট ধর্মের ‘ভিকট্রি ল্যাপ’ হিসেবে অভিহিত করেছেন।

কীর্তি আজাদের মতে, এই ট্রফি ভারতের ১৪০ কোটি মানুষের এবং সব ধর্মাবলম্বী ক্রিকেটারদের অবদানের ফসল। ১৯৮৩ সালের দলের উদাহরণ টেনে তিনি বলেন, সেই দলে হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান সব ধর্মের খেলোয়াড় ছিল এবং ট্রফিটি ছিল গোটা দেশের। তিনি প্রশ্ন তুলেছেন, কেন ট্রফিটি কেবল মন্দিরে নিয়ে যাওয়া হলো এবং কেন মসজিদ বা গির্জায় নিয়ে যাওয়া হয়নি।

তিনি আরও উল্লেখ করেন যে, মহম্মদ সিরাজ বা সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা ট্রফি নিয়ে নিজ নিজ উপাসনালয়ে যাননি। গম্ভীরের প্রশিক্ষণে ভারতীয় দলের এই ‘টেম্পল রান’ সংস্কৃতিকে তিনি সংকীর্ণতা হিসেবে দেখছেন। যদিও এই সমালোচনার প্রেক্ষিতে ভারতীয় দল বা বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *