বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দির দর্শনে ক্ষুব্ধ কীর্তি আজাদকে কড়া জবাব দিলেন গৌতম গম্ভীর

বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দির দর্শনে ক্ষুব্ধ কীর্তি আজাদকে কড়া জবাব দিলেন গৌতম গম্ভীর

টি-২০ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ায় ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তাঁর দাবি, এই জয় নির্দিষ্ট কোনো ধর্মের নয় বরং গোটা ভারতের। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, বিশ্বজয়ের মতো একটি বড় সাফল্যকে বিতর্কিত করা অনুচিত। তুচ্ছ রাজনীতি করে ক্রিকেটারদের কঠোর পরিশ্রমকে ছোট করা হচ্ছে বলে তিনি পালটা তোপ দাগেন।

এই বিতর্কে প্রাক্তন স্পিনার হরভজন সিংও বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন যে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং এটি নিয়ে রাজনীতি করা কাম্য নয়। অন্যদিকে পাটনা বিমানবন্দরে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তরুণ ক্রিকেটার ঈশান কিষানও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই ধরনের নেতিবাচক আলোচনা এড়িয়ে দেশজুড়ে চলা উৎসবের মেজাজে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *