বিশ্বকাপ ফাইনালের দিনে জীবনের নয়া ইনিংস শুরু করলেন পৃথ্বী শ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আবহে দীর্ঘদিনের বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবি পোস্ট করে এই বিশেষ মুহূর্তের কথা জানান তিনি। সম্প্রতি বন্ধু অর্জুন তেন্ডুলকরের বিয়ের অনুষ্ঠানেও এই যুগলকে একসঙ্গে দেখা গিয়েছিল।
পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের ইউটিউব ও ইনস্টাগ্রামে লক্ষাধিক অনুরাগী রয়েছে। শীঘ্রই তিনি বলিউডেও পা রাখতে চলেছেন বলে খবর। গত বছর গণেশ চতুর্থীর সময় তাঁদের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। বর্তমানে কেরিয়ারের কঠিন সময় পার করে কামব্যাকের লড়াই চালাচ্ছেন এই তরুণ ব্যাটার।
মাঠের বাইরে ‘অবাধ্য’ তকমা ঝেড়ে ফেলে নতুন জীবন শুরু করতে মরিয়া পৃথ্বী। গত আইপিএলে অবিক্রীত থাকলেও সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে নজরকাড়া পারফর্ম করেছেন তিনি। এবার নিলামে দল পাওয়ার পর ব্যক্তিগত জীবনের এই স্থিতিশীলতা তাঁর ক্রিকেটিং ফর্ম ফেরাতে সহায়ক হবে বলে আশা করছেন অনুগামীরা।
Indian cricketer Prithvi Shaw got engaged to Aakriti Agarwal and shared pictures of the happy occasion on social media
— IANS (@ians_india) March 8, 2026
(Source: Cricketer Prithvi Shaw/Instagram) pic.twitter.com/FppOBZxGt8