বিশ্বজয়ের নায়ক এবার ধোনির ডেরায় জাদেজার বদলে চেন্নাই সুপার কিংসে কি শুরু হচ্ছে সঞ্জু স্যামসন যুগ

বিশ্বজয়ের নায়ক এবার ধোনির ডেরায় জাদেজার বদলে চেন্নাই সুপার কিংসে কি শুরু হচ্ছে সঞ্জু স্যামসন যুগ

আইপিএল ২০২৬ শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন বাকি। টুর্নামেন্টের দামামা বাজার আগেই এক বিশাল চমক দিল চেন্নাই সুপার কিংস (সিএসকে) শিবির। রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ভারতীয় দলের বিশ্বজয়ের অন্যতম কারিগর সঞ্জু স্যামসনকে। এই ধামাকাদার সিদ্ধান্তের পর ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ওপেনিংয়ে নেমে যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন সঞ্জু, তাতে সিএসকে সমর্থকরা এখন থেকেই আশার আলো দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে সঞ্জুর আক্রমণাত্মক মেজাজ বিপক্ষ শিবিরের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে টপ অর্ডারে সঞ্জুর উপস্থিতি চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে। সঞ্জু যদি শুরুতে ঝোড়ো গতিতে রান তুলতে পারেন, তবে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ওপর চাপ অনেকটাই কমবে। এতে মহেন্দ্র সিং ধোনির কাজও সহজ হয়ে যাবে, যিনি এবার ইমপ্যাক্ট ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। সঞ্জুর উপস্থিতিতে ডিওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবেও মিডল ওভারে হাত খুলে খেলার সুযোগ পাবেন।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন, আয়ুশ মহাত্রে, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ম্যাট হেনরি, নাথান এলিস ও নুর অহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *