বিশ্বজয়ের মঞ্চে হার্দিক-মাহিকার রূপকথা, ভরা মাঠেই পেলেন ‘স্ত্রী’-র মর্যাদা

বিশ্বজয়ের মঞ্চে হার্দিক-মাহিকার রূপকথা, ভরা মাঠেই পেলেন ‘স্ত্রী’-র মর্যাদা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তে আবেগে ভাসলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ট্রফি জয়ের উদযাপনের মাঝে মাঠেই প্রেমিকা মাহিকা শর্মাকে কাছে টেনে নেন তিনি। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের কঠিন সময়ে পাশে ছিলেন মাহিকা। বিশ্বজয়ের এই বিশেষ দিনে মাহিকাকে প্রকাশ্যে ‘স্ত্রী’ হিসেবে সম্বোধন করে তাকে পূর্ণ মর্যাদা দিলেন হার্দিক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর হার্দিক জানান, মাহিকা তার জীবনে আসার পর থেকেই সবকিছু ইতিবাচক মোড় নিয়েছে। কঠিন লড়াইয়ের দিনগুলোতে মাহিকার অকুন্ঠ সমর্থনই তাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করেছে। এদিন গ্যালারিতে হার্দিকের পুত্র অগস্ত্যর সঙ্গে মাহিকাকে উল্লাস করতে দেখা যায়, যা তাদের গভীর সম্পর্কের রসায়নকেই স্পষ্ট করে তুলেছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী হার্দিক আরও ১০ বছর ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দেশের মাটিতে বিশ্বকাপ জয়কে ক্যারিয়ারের অন্যতম সেরা আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেন তিনি। শান্ত থেকে নিজের কাজ করে যাওয়ার ফলেই ঈশ্বরের আশীর্বাদ ও এই সাফল্য ধরা দিয়েছে বলে মনে করেন বর্তমান ক্রিকেটের এই মহাতারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *