বিশ্ববাজারে উত্তেজনার আঁচ রান্নাঘরে, ভোজ্যতেলের দাম বাড়ল প্রতি লিটারে ৫ টাকা পর্যন্ত

বিশ্ববাজারে উত্তেজনার আঁচ রান্নাঘরে, ভোজ্যতেলের দাম বাড়ল প্রতি লিটারে ৫ টাকা পর্যন্ত

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ভারতের ভোজ্যতেলের বাজারে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে রুপির দরপতনের ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম প্রতি লিটারে প্রায় ৩ থেকে ৫ টাকা বেড়েছে। বিশ্বব্যাপী পণ্য পরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সূর্যমুখী, সয়াবিন ও পাম তেলের সরবরাহ শৃঙ্খল সংকটে পড়েছে। ফলে বর্তমানে দেশের বাজারে সব ধরনের ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

ভারতে ভোজ্যতেলের চাহিদা মেটাতে বড় অংশের ওপর বিদেশ থেকে আমদানির ওপর নির্ভর করতে হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেন, রাশিয়া ও আর্জেন্টিনা থেকে পণ্য আমদানি ব্যাহত হওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। বাজার বিশেষজ্ঞদের সতর্কবার্তা, পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে সূর্যমুখী ও ব্লেন্ডেড তেলের দাম প্রতি লিটারে আরও ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। আমদানিনির্ভরতা এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগে সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *