বিশ্বের সেরা ১০ তেল উৎপাদনকারী দেশের তালিকায় বড় চমক, ভারতের অবস্থান জানলে চোখ কপালে উঠবে

বিশ্বের সেরা ১০ তেল উৎপাদনকারী দেশের তালিকায় বড় চমক, ভারতের অবস্থান জানলে চোখ কপালে উঠবে

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে তেলের বাজারে বড়সড় ওলটপালট হয়ে গেছে। গ্লোবাল ফায়ারপাওয়ারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তেল উৎপাদনের নিরিখে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। প্রতিদিন প্রায় ২ কোটি ৯ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করে সবাইকে ছাড়িয়ে গেছে তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরব ও রাশিয়া। এছাড়া প্রথম দশে জায়গা করে নিয়েছে কানাডা, চীন, ইরাক, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও কুয়েত।

ভারতের অবস্থান কোথায়?

তেল আমদানিতে ভারত প্রথম সারিতে থাকলেও উৎপাদনের ক্ষেত্রে বেশ পিছিয়ে। এই তালিকায় ভারতের স্থান ২১তম। প্রতিদিন মাত্র ৮২,২০০ ব্যারেল তেল উৎপাদন করে ভারত। মূলত অভ্যন্তরীণ বিশাল চাহিদার কারণে ভারতকে এখনও আমদানির ওপরই নির্ভর করতে হচ্ছে। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের এই বৈশ্বিক সমীকরণ ভারতের অর্থনীতি ও সামরিক শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *