বিশ্ব অর্থনীতি বাঁচাতে ব্রিটেনের মেগা বৈঠক, ভারতের দিকে তাকিয়ে হরমুজ প্রণালী

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার ত্রিমুখী সংঘাতের জেরে বর্তমানে টালমাটাল বিশ্ব রাজনীতি। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত ‘হরমুজ প্রণালী’-র ওপর। গত ফেব্রুয়ারি মাস থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। এই মহাসঙ্কট কাটাতে এবং গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুটটি পুনরায় সচল করতে এবার সরাসরি ময়দানে নামল ব্রিটেন (UK)।
বিশ্ব অর্থনীতিকে খাদের মুখ থেকে বাঁচাতে ৩৫টি মিত্র দেশকে নিয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে ইউনাইটেড কিংডম। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, এই হাই-ভোল্টেজ বৈঠকে ভারতকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে মূলত বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। দীর্ঘ সময় এটি বন্ধ থাকায় আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং পণ্য সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা নিরসনে এবং বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৫ দেশের এই সম্মেলন থেকে হরমুজ প্রণালী খোলার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ব্রিটেনের নেতৃত্বে এই জোটবদ্ধ প্রচেষ্টা বিশ্ব অর্থনীতিকে নতুন করে দিশা দেখাতে পারে কি না, এখন সেটাই দেখার।