বিস্ফোরণে কাঁপল ভারতমুখী পণ্যবাহী জাহাজ, হরমুজ প্রণালীতে ভয়াবহ হামলার মুখে থাইল্যান্ডের রণতরী

বিস্ফোরণে কাঁপল ভারতমুখী পণ্যবাহী জাহাজ, হরমুজ প্রণালীতে ভয়াবহ হামলার মুখে থাইল্যান্ডের রণতরী

যুদ্ধবিধ্বস্ত ইরান উপকূলে বড়সড় রক্তক্ষয়ী সংঘাতের মেঘ। সংযুক্ত আরব আমিরশাহীর খালিফা বন্দর থেকে গুজরাটের কান্দালার উদ্দেশে রওনা হওয়া ‘ময়ুরী নারী’ নামের একটি পণ্যবাহী জাহাজ ভয়াবহ হামলার শিকার হয়েছে। থাইল্যান্ডের রয়্যাল নেভির পতাকাবাহী এই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আচমকা আক্রান্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হামলার পর জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।

বিপজ্জনক এই পরিস্থিতিতে উদ্ধারকাজে নেমেছে ওমান নেভি। জাহাজটিতে থাকা বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নিয়ে থাইল্যান্ডের রয়্যাল নেভি এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

গত দুই সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের জেরে কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে হরমুজ প্রণালী। ইরানের পক্ষ থেকে আইআরজিসি আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, পশ্চিম এশিয়ার বাইরে এক লিটার তেলও যেতে দেওয়া হবে না। অন্যদিকে আমেরিকাও পালটা হামলার হুমকি দিয়ে রেখেছে। তেহরান ইতিপূর্বেই এই জলপথে মাইন বোঝাই নৌযান মোতায়েন করার কথা ঘোষণা করেছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, ইরানের বিছানো সেই মাইনের আঘাতেই কি ক্ষতিগ্রস্ত হল ভারতমুখী এই জাহাজটি? উত্তরের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনার পর গুজরাট উপকূলে পণ্য সরবরাহে বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *