বুদ্ধদেবের নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রের সূচনায় বক্তা জহর সরকার

বুদ্ধদেবের নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রের সূচনায় বক্তা জহর সরকার

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে কলকাতায় একটি নতুন সাংস্কৃতিক কেন্দ্র গড়তে চলেছে সিপিএম। আগামী ১ মার্চ তাঁর জন্মদিনে এজেসি বোস রোডে দলীয় মুখপত্রের দপ্তরের পাশে এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। প্রমোদ দাশগুপ্ত ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন প্রাক্তন আমলা তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ জহর সরকার। আরজি কর আবহে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই তিনি শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন। সিপিএম নেতা শমীক লাহিড়ীর মতে, বিজেপি ও তৃণমূল বিরোধী অবস্থানের কারণেই তাঁকে এই কর্মসূচিতে রাখা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভায় শূন্যপদে থাকা সিপিএম জহর সরকারকে গুরুত্ব দিয়ে নতুন সমীকরণ খুঁজছে। এমনকি আসন্ন নির্বাচনে তাঁকে বেহালা পূর্ব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী করার গুঞ্জনও শোনা যাচ্ছে। জ্যোতি বসুর পর এবার বুদ্ধদেবের নামে গবেষণাকেন্দ্র ও সাংস্কৃতিক চর্চাকেই হাতিয়ার করছে আলিমুদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *