যুক্তরাষ্ট্র তার বৃহত্তম রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে, কারণ কি?
March 8, 20267:15 am

নিজেদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএস নেভাল ইনস্টিটিউট।
তারা বলেছে, বিশ্বের সবচেয়ে বড় এ মার্কিন রণতরী গত কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। এখন এটি লোহিত সাগরে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি মিসরে সুয়েজ খাল পার হচ্ছে।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। এরপর ইরানে হামলার জন্য এটিকে ভূমধ্যসাগরে আনা হয়। ওই সময় এটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল।