বৃহস্পতিবার সকালেই শপথ নিচ্ছেন বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি

বৃহস্পতিবার সকালেই শপথ নিচ্ছেন বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই আজ বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন আর এন রবি। বুধবার রাজভবনে পৌঁছানোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কর্মীরা। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ২০ মিনিটে তিনি গার্ড অফ অনার গ্রহণ করবেন। এরপর ১১টা ৩০ মিনিটে রাজভবনের সর্দার প্যাটেল ইউনিটি হলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান।

বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অপসারণের প্রক্রিয়া নিয়ে ইতিপূর্বেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্যের এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সম্পন্ন হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া। রাজভবন বা ‘লোকভবন’ সূত্রে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। প্রথা মেনে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *