‘বেঁচে আছি’, হাকাবিকে পাশে নিয়ে জল্পনায় ইতি টানলেন নেতানিয়াহু

‘বেঁচে আছি’, হাকাবিকে পাশে নিয়ে জল্পনায় ইতি টানলেন নেতানিয়াহু

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে নিজের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তাঁকে ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু বা কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহারের যে গুজব ছড়িয়েছিল, এই বার্তার মাধ্যমে তিনি তার মোক্ষম জবাব দিলেন।

ভিডিওটিতে মার্কিন রাষ্ট্রদূত হাকাবি রসিকতা করে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী সুস্থ আছেন কি না তা নিশ্চিত করতে। এর উত্তরে হাসতে হাসতে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আমি বেঁচে আছি।’ এর আগে একটি ক্যাফেতে কফি পানের ভিডিও পোস্ট করেও তিনি নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন এবং আঙুল নিয়ে তৈরি হওয়া বিতর্ক খণ্ডন করেছিলেন।

এই সাক্ষাতের পাশাপাশি নেতানিয়াহু ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইজরায়েলের চলমান সামরিক অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, অভিযানে ইতিমধ্য়েই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লক্ষ্যকে নির্মূল করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মার্কিন বন্ধুদের পাশে নিয়ে এই অভিযান পরিচালনা করাকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *