বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮ পরিযায়ী শ্রমিক, আনা হলো পশ্চিমবঙ্গে

বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮ পরিযায়ী শ্রমিক, আনা হলো পশ্চিমবঙ্গে

বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১৮ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে কর্ণাটক পুলিশ। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে তাঁদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়। দীর্ঘ দিন সেখানে শ্রমিকের কাজ করলেও সম্প্রতি তাঁদের গতিবিধি নিয়ে পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছে বৈধ কোনো নাগরিকত্বের নথি বা পরিচয়পত্র ছিল না। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা কোনো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁদের আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে শিশু ছাড়া বাকিরা প্রত্যেকেই সেখানে শ্রমজীবী হিসেবে কর্মরত ছিলেন।

হাওড়া স্টেশনে পৌঁছানোর পর এই ১৮ জনকে পরবর্তী ধাপে কোথায় নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। আধিকারিকরা এই বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *