বেঙ্গালুরুতে হাসপাতালের অনুষ্ঠানে মেজাজ হারালেন জুনিয়র এনটিআর

বেঙ্গালুরুতে হাসপাতালের অনুষ্ঠানে মেজাজ হারালেন জুনিয়র এনটিআর

রবিবার বেঙ্গালুরুর কেইমস সুপার স্পেশ্যালিটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। প্রিয় তারকাকে একঝলক দেখতে হাসপাতাল চত্বরে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। অনুরাগীদের গগণবিদারী চিৎকার ও বিশৃঙ্খল পরিস্থিতির জেরে একপর্যায়ে অনুষ্ঠানস্থলে চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিনেতা মঞ্চ থেকেই কড়া ভাষায় দর্শকদের শান্ত হওয়ার নির্দেশ দেন। ভক্তদের উচ্ছ্বাসে বিরক্ত হয়ে বক্তব্য থামিয়ে তিনি প্রথমে তেলুগু এবং পরে ইংরেজিতে সবাইকে চুপ থাকার জন্য চোখ রাঙিয়ে ইশারা করেন। অভিনেতার এই অপ্রত্যাশিত ও দৃঢ় আচরণের পর জনতা ধীরে ধীরে শান্ত হলে তিনি পুনরায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে মঞ্চ ছাড়েন।

এই ঘটনার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভক্তদের উন্মাদনা সামলাতে জুনিয়র এনটিআরের এমন কড়া অবস্থান নিয়ে নেটপাড়ায় চলছে জোর চর্চা। অনেকেই বলছেন, বিশৃঙ্খলা এড়াতে অভিনেতার এই কঠোর মনোভাব প্রয়োজনীয় ছিল, যার ফলে শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *