বেড নেই অজুহাতে মাঝপথেই চিকিৎসা বন্ধ, কল্যাণী এইমসে চরম দুর্ভোগে বনগাঁর পরিবার
March 24, 20266:32 am

কল্যাণী এইমসের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই বেড সংকটের দোহাই দিয়ে বনগাঁর জখম রোগী রাম ভট্টাচার্যকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত রামবাবুকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতাল ও পরে কল্যাণী এইমসের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আচমকা এই সিদ্ধান্তে দিশেহারা রোগীর পরিবার হাসপাতালের পরিষেবা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই নামী প্রতিষ্ঠানে কেন সাধারণ মানুষকে এভাবে হয়রানি হতে হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন রোগীর স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ও বিজেপি জেলা নেতৃত্ব একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে, তবে মাঝপথে চিকিৎসা বন্ধ হওয়ায় প্রাণসংশয়ে থাকা রোগীর ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।