বৈদ্যুতিক যানবাহনে মিলবে বাম্পার ভর্তুকি, পিএম ই-ড্রাইভ প্রকল্পে জারি হলো নতুন নির্দেশিকা

বৈদ্যুতিক যানবাহনে মিলবে বাম্পার ভর্তুকি, পিএম ই-ড্রাইভ প্রকল্পে জারি হলো নতুন নির্দেশিকা

কেন্দ্রীয় সরকার পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ১০,৯০০ কোটি টাকার ‘পিএম ই-ড্রাইভ’ প্রকল্পের অধীনে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নিয়মে বৈদ্যুতিক দু’চাকা ও তিন চাকা যানের জন্য ভর্তুকির সময়সীমা এবং নির্দিষ্ট মূল্যসীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, দেড় লক্ষ টাকা পর্যন্ত দামের দু’চাকা এবং আড়াই লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ই-রিকশা বা ই-কার্ট এই সুবিধার আওতায় আসবে। মূলত মধ্যবিত্তের নাগালে থাকা সাশ্রয়ী মডেলগুলোকেই এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ভর্তুকির ক্ষেত্রে দু’চাকা যানের জন্য সময়সীমা চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত রাখা হলেও, তিন চাকা যানের ক্ষেত্রে ২০২৮ সালের মার্চ পর্যন্ত সুবিধা মিলবে। তবে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক স্পষ্ট করেছে যে, নির্ধারিত সরকারি তহবিল শেষ হয়ে গেলে এই সুবিধা সময়ের আগেই বন্ধ হতে পারে। বর্তমানে প্রায় ২৪ লক্ষ দু’চাকা এবং ৩৯ হাজার তিন চাকা বৈদ্যুতিক যানের জন্য এই আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই সুযোগ নিতে ক্রেতাদের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *