বৈশাখ আসার আগেই ৪০ ডিগ্রির টার্গেট! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কি শুরু হচ্ছে তাপপ্রবাহ
March 29, 20261:50 pm

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতেই ভোলবদল প্রকৃতির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের মাঝামাঝি থেকেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অস্বস্তিকর গরমের পাশাপাশি তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। দক্ষিণবঙ্গে যখন গরমে হাঁসফাঁস দশা তৈরি হচ্ছে, উত্তরে তখন ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে সপ্তাহজুড়ে।