বোনাস বিলিয়ে ভাইরাল চিনা শিল্পপতি: কর্মীদের ঘরে এল কয়েকশ কোটি টাকা

বোনাস বিলিয়ে ভাইরাল চিনা শিল্পপতি: কর্মীদের ঘরে এল কয়েকশ কোটি টাকা

উৎসবের মরসুমে কর্মীদের প্রতি অভাবনীয় দাক্ষিণ্য দেখিয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে চিনা সংস্থা হেনান কুয়াংশান ক্রেন। বার্ষিক অনুষ্ঠানে টেবিলভর্তি নোটের স্তূপ সাজিয়ে কর্মীদের হাতে সরাসরি নগদ বোনাস তুলে দেন মালিক কুই পেইজুন। প্রায় ৭,০০০ কর্মীর উপস্থিতিতে আয়োজিত এই মেগা ইভেন্টে প্রায় ১৮০ মিলিয়ন ইউয়ান বা ২৩৭ কোটি টাকা বিতরণ করা হয়।

সংস্থার চেয়ারম্যানের নির্দেশে মঞ্চে সাজানো নোটের পাহাড় থেকে নির্ধারিত সময়ের মধ্যে যে যত পেরেছেন নগদ অর্থ সংগ্রহ করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কর্মীরা দু-হাত ভরে নোটের বান্ডিল নিয়ে বাড়ি ফিরছেন। মূলত লোন এবং আর্থিক চাপে থাকা তরুণ কর্মীদের সুরাহা দিতেই মূল্যবান উপহারের বদলে সরাসরি নগদ প্রদানের এই অভিনব সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বাজারে সমাদৃত এই ক্রেন প্রস্তুতকারক সংস্থাটি তাদের বার্ষিক লাভের প্রায় ৭০ শতাংশই কর্মীদের বোনাস হিসেবে বিলিয়ে দিয়েছে। এর আগেও নারী দিবস ও বিভিন্ন উৎসবে কোটি কোটি টাকা অনুদান দিয়ে ‘সবচেয়ে দাতা বস’ হিসেবে পরিচিতি পেয়েছেন কুই পেইজুন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে চিনা সামাজিক মাধ্যমে বর্তমানে প্রশংসায় ভাসছে এই প্রতিষ্ঠানটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *