বোল্লাকালী মন্দিরে পুজো দিয়ে তপনে বুধরাই টুডুর ঝোড়ো প্রচার শুরু

বোল্লাকালী মন্দিরে পুজো দিয়ে তপনে বুধরাই টুডুর ঝোড়ো প্রচার শুরু

তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক বুধরাই টুডু মঙ্গলবার সকালে বোল্লাকালী মন্দিরে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন। সোমবার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর এদিন সকাল থেকেই তাঁকে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দেখা যায়। মন্দিরে আশীর্বাদ নিয়ে তিনি সরাসরি বোল্লা বাজার এলাকায় জনসংযোগে নামেন এবং স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার সমস্যার খোঁজখবর নেন।

প্রচার চলাকালীন বুধরাই টুডু দলের বর্ষীয়ান নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন এবং রণকৌশল নিয়ে আলোচনা করেন। পতিরাম ও গোপালবাটি অঞ্চলের কুচিলা এলাকায় আয়োজিত কর্মিসভায় তিনি বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন। জয় নিশ্চিত করতে কর্মীদের আরও সক্রিয়ভাবে মাঠে নামার স্পষ্ট বার্তাও দেন এই বিজেপি প্রার্থী।

পুরো দিনটিই তিনি অত্যন্ত সাদামাটাভাবে অতিবাহিত করেন; সকালে কাজু-কিসমিস খেয়ে বেরিয়ে দুপুরে স্থানীয় হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে নিরামিষ আহার সারেন। দিনভর প্রচার শেষে বুধরাই টুডু জানান, সাধারণ মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। মানুষের আস্থা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তাঁকে জয়ের পথে আরও আত্মবিশ্বাসী করে তুলছে বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *