ভোটের আগে প্রশাসনে বড় রদবদল, বাংলার নতুন মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা

ভোটের আগে প্রশাসনে বড় রদবদল, বাংলার নতুন মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তরে নজিরবিহীন রদবদল করল নির্বাচন কমিশন। বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে সেই দায়িত্বে অভিজ্ঞ আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে নিয়োগ করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই কমিশনের এই কড়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নবনির্বুক্ত মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা একজন অত্যন্ত দক্ষ ও প্রবীণ আমলা হিসেবে পরিচিত। ইতিপূর্বে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সংশোধনাগার প্রশাসনের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র প্রধান সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের শীর্ষ পদেও তাঁর কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

বিজ্ঞান ও আইন বিষয়ে শিক্ষিত এই আমলার প্রশাসনিক দক্ষতা ও দুর্যোগ ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে এবার নির্বাচনী প্রক্রিয়ায় কাজে লাগাতে চাইছে কমিশন। কেন্দ্রীয় সরকারের সচিব পদে এমপ্যানেলড হওয়ার পরপরই তাঁর এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য প্রশাসনের সমন্বয় রক্ষা এবং ভোটের সময় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁর ভূমিকা এখন নির্ণায়ক হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *