ব্যাগ সুটকেস উপচে পড়ছে গাঁজা! ডাকবিভাগের স্টিকার লাগানো গাড়িতেও মিলল মাদকের পাহাড়
March 25, 20266:18 am

পশ্চিমবঙ্গজুড়ে পুলিশের মেগা অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা ও আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার খড়্গপুর স্টেশনে ব্যাগ ও সুটকেস পালানোর সময় ১৩ কেজি গাঁজাসহ বিহারের এক যুবক ধরা পড়েন। অন্যদিকে সাগরদিঘিতে পুলিশের চোখে ধুলো দিতে ‘ডাকবিভাগ’ এবং সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে পাচারের সময় উদ্ধার হয়েছে ৬৭ কেজি মাদক। এই ঘটনায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নির্বাচনের আগে কড়া নিরাপত্তায় বড়সড় সাফল্য পেল প্রশাসন।