ব্রাজিলে রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন কেড়ে নিল ১৪ জনের প্রাণ
February 24, 20266:59 pm

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জুয়েজ দে ফোরাতে ইতিহাসের ভয়াবহতম বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে গৃহহীন হয়েছেন ৪৪০ জন বাসিন্দা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মিনাস জেরাইস এবং রিও ডি জেনিরোসহ ১৪টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।