ব্রিটেন ও স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি

ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের প্রতিকূল আচরণের কারণে দেশটির সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প জানান, সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা ও অপর্যাপ্ত প্রতিরক্ষা ব্যয়ের কারণে তিনি স্পেনের ওপর অত্যন্ত অসন্তুষ্ট। অন্যদিকে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষে জার্মানি আমেরিকার পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্টারমার উইনস্টন চার্চিলের মতো যোগ্য নন। চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে চুক্তির ফলে মার্কিন সামরিক অভিযানে বিঘ্ন ঘটছে বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, স্পেন ও ব্রিটেনের একাংশ ইরানের ওপর একতরফা সামরিক অভিযানের বিরোধিতা করায় ট্রাম্প এই ক্ষোভ প্রকাশ করেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই অভিযানকে বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির কারণ হিসেবে অভিহিত করেছেন।