ভজন অনুষ্ঠানে কাওয়ালি গাইতেই ধুন্ধুমার কাণ্ড

ভজন অনুষ্ঠানে কাওয়ালি গাইতেই ধুন্ধুমার কাণ্ড

ভজন সন্ধ্যার আসরে হঠাৎই শুরু হলো কাওয়ালি গান। আর তাতেই চরম উত্তেজনা ছড়ালো রাজস্থানের আজমীরে। গায়ক জন আজমেরী খাজা মঈনুদ্দিন চিশতির সম্মানে কাওয়ালি গাইতে শুরু করতেই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মাঝপথেই গান থামিয়ে স্টেজ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ওই গায়ক।

আলওয়ার গেট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা অভিযোগ করেন যে ভজন অনুষ্ঠানে কাওয়ালি গাওয়া ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। বর্তমানে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রতিবাদকারীরা গায়কের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন এবং এই ধরণের ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *