ভবানীপুরসহ রাজ্যের ৭৩ রিটার্নিং অফিসারকে অপসারণ করল নির্বাচন কমিশন

ভবানীপুরসহ রাজ্যের ৭৩ রিটার্নিং অফিসারকে অপসারণ করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে রাজ্যে প্রশাসনিক রদবদল অব্যাহত। মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরসহ রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে (আরও) সরিয়ে দিল কমিশন। সোমবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিযুক্ত এই আধিকারিকদের বদলির নির্দেশ জারি করা হয়েছে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একজন করে রিটার্নিং অফিসার থাকেন। সাম্প্রতিক এই নির্দেশে সেই তালিকার বড় একটি অংশজুড়ে থাকা মহকুমা শাসক স্তরের আধিকারিকদের অপসারিত করা হলো। তালিকায় ভবানীপুর ছাড়াও বিধাননগর, রাসবিহারী ও খড়্গপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নাম রয়েছে।

এর আগে অন্তত ৪৩ জন শীর্ষপদস্থ আমলা ও পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছিল কমিশন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই ধারাবাহিক রদবদল বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক স্তরে কমিশনের এই কঠোর অবস্থান রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *