ভবানীপুরেও হারবেন মমতা, হলদিয়ার সভা থেকে ২০২৬-এ পরিবর্তনের ডাক শুভেন্দু-ধর্মেন্দ্রর

ভবানীপুরেও হারবেন মমতা, হলদিয়ার সভা থেকে ২০২৬-এ পরিবর্তনের ডাক শুভেন্দু-ধর্মেন্দ্রর

হলদিয়ার ‘বিজয় সঙ্কল্প সভা’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনের মতো এবারও ভবানীপুর কেন্দ্রে পরাজিত হবেন মুখ্যমন্ত্রী। ২০২৬-এর নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে তিনি জানান, ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে। তাঁর হুঙ্কার, এবার হলদিয়া মহকুমার সবকটি আসনেই জয়লাভ করবে গেরুয়া শিবির।

অনুপ্রবেশ ও ‘জামাতি’ শক্তির হাত থেকে বাংলাকে বাঁচানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্রের পথে চালিত হতে দেবেন না বলে তিনি অঙ্গীকার করেন। প্রতিটি বুথে ৫০০ ভোটের লিড বজায় রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিনি সাধারণ মানুষকে একজোট হওয়ার পরামর্শ দেন। তাঁর দাবি, বর্তমান শাসকের হাত থেকে মুক্তি পেতে মানুষ ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সভায় যোগ দিয়ে অভিযোগ করেন, তৃণমূলের কাছে উন্নয়নের কোনো ইস্যু নেই, তাই তারা খাদ্য নিয়ে মিথ্যে রাজনীতি করছে। কর্মসংস্থান ও নারী নিরাপত্তার অভাব নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। প্রধানের দাবি, মুখ্যমন্ত্রী কেবল নিজের পরিবারের স্বার্থ দেখছেন, যেখানে বিজেপি রাজ্যের আপামর জনগণের কর্মসংস্থানের জন্য লড়াই করছে। অনুপ্রবেশকারীদের রুখতে এবং বাংলার সংস্কৃতি বজায় রাখতে শুভেন্দু অধিকারীর হাত শক্ত করার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *