ভবানীপুরে জেতা হবে না পরিযায়ী পাখির, শুভেন্দুকে সরাসরি হুঁশিয়ারি ফিরহাদের

ভবানীপুরে জেতা হবে না পরিযায়ী পাখির, শুভেন্দুকে সরাসরি হুঁশিয়ারি ফিরহাদের

উপনির্বাচনের আগে সরগরম ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ‘পরিযায়ী পাখি’ বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারের সময় তিনি দাবি করেন, ঘরের মেয়েকেই দু-হাত ভরে আশীর্বাদ করবে মানুষ, বাইরের কাউকে নয়। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফিরহাদ অভিযোগ করেন, বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। শুভেন্দুর রামনবমীর মিছিল ও পার্টি অফিস সংক্রান্ত অভিযোগকে আমল না দিয়ে তাঁর সাফ কথা, সংগঠন না থাকলে শুধু হইচই করে ভোট জেতা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *