‘ভবানীপুর আসলে একটা ছোট্ট ভারত’, নির্বাচনের আগে আবেগপ্রবণ মমতা

‘ভবানীপুর আসলে একটা ছোট্ট ভারত’, নির্বাচনের আগে আবেগপ্রবণ মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রকে ‘মিনি ইন্ডিয়া’র সঙ্গে তুলনা করে তিনি জানান, ভবানীপুর এমন এক জায়গা যেখানে সব ধর্মের ও সব ধরনের মানুষ মিলেমিশে থাকেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ভবানীপুর জাস্ট লাইক অ্যা মিনি ইন্ডিয়া। এখানে দুর্গাপূজা থেকে শুরু করে সব উৎসব একসঙ্গে পালিত হয়।” তিনি আরও যোগ করেন, কোনো অহংকার থেকে নয় বরং সমাজসেবা করার তাগিদেই তিনি এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। সত্যের জয় হবে বলে আশা প্রকাশ করার পাশাপাশি পবিত্র রমজান মাস ও আসন্ন দোল উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *