ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ওড়িশার বিধায়কসহ ৩৭ যাত্রী

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ওড়িশার বিধায়কসহ ৩৭ যাত্রী

ওড়িশার ভুবনেশ্বর থেকে নবরংপুরগামী একটি যাত্রীবাহী বাসে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রামভদ্রপুরমের কাছে চলন্ত অবস্থায় বাসটির পিছনের টায়ার ফেটে গেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বাসের অধিকাংশ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বাসে চিত্রাকোণ্ডার কংগ্রেস বিধায়ক মঙ্গু খিলাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের জীবন বাঁচাতে চালকের উপস্থিত বুদ্ধি ও তৎপরতা বিশেষ ভূমিকা পালন করে। বিকট শব্দে টায়ার ফেটে আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক দ্রুত বাস থামিয়ে দরজা-জানালা খুলে দেন। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।

বিধায়ক মঙ্গু খিলাও এই মর্মান্তিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চালকের সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি জানান, দ্রুততার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *