ভয় কাটল আমজনতার, ৪ দিনে দেশে আসছে ৪টি এলপিজি জাহাজ, বড় ঘোষণা কেন্দ্রের
March 25, 20267:35 pm

পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালীর সংঘাতের আবহে দেশে রান্নার গ্যাসের সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, আজ বুধবার সর্বদলীয় বৈঠকে তা উড়িয়ে দিল কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির উপস্থিতিতে জানানো হয়েছে যে আগামী ৪-৫ দিনের মধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উপকূলে পৌঁছাবে ৪টি বড় এলপিজি জাহাজ। আমদানিতে কোনো বাধা নেই এবং জ্বালানি তেলের সরবরাহও সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও দেশের শক্তি সুরক্ষা নিয়ে সরকার সবরকম প্রস্তুতি নিয়েছে বলে বৈঠকে বিরোধীদের আশ্বস্ত করা হয়েছে।