ভাইয়ের বিয়েতে ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন শারজিল ইমাম

ভাইয়ের বিয়েতে ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন শারজিল ইমাম

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন দিল দিল্লির একটি আদালত। ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ এবং অসুস্থ মায়ের দেখাশোনা করার মানবিক কারণ বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট একই মামলায় শারজিল ইমাম ও সহ-অভিযুক্ত উমর খালিদের নিয়মিত জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।

দিল্লি পুলিশের দাবি অনুযায়ী, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী আন্দোলনের সময় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর নেপথ্যে শারজিলের প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং আহত হন সাতশোরও বেশি মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ (UAPA) এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রসিকিউশনের জমা দেওয়া তথ্যে শারজিলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তবে এই একই মামলায় গুলফিশা ফাতিমা ও মিরান হায়দারসহ অন্য পাঁচ অভিযুক্তকে ইতিপূর্বেই জামিন দেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, শারজিল ইমাম এই দাঙ্গা ষড়যন্ত্রের অন্যতম মূল কারিগর বা ‘মাস্টারমাইন্ড’ ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *